Posts

Steemit থেকে আয় ।

Image
বছরের শুরুর দিক থেকেই Steemit নামক সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট রাইটার এবং সাধারন ইন্টারনেট ইউজারদের মধ্যেও কিছুটা হাইপ তৈরি হয়েছে। স্টিমিট (Steemit) মুলত একটি সোশ্যাল মিডিয়া, যেটিকে বলা হয় ডিসেন্ট্রালাইজড সোশ্যাল মিডিয়া এবং একই সাথে একটি বড় ব্লগিং প্লাটফর্ম। স্টিমিট এর বর্তমানে প্রায় ১ মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইউজার আছে এবং এটি পৃথিবীর সবথেকে বেশি ভিজিট করা ওয়েবসাইটগুলোর মধ্যে একটি। কিন্তু এই স্টিমিট অন্যান্য যেকোনো সোশ্যাল মিডিয়া এবং ব্লগিং প্লাটফর্মের থেকে অনেকটা আলাদা। এই সম্পূর্ণ সোশ্যাল মিডিয়াটি স্টিম ক্রিপ্টোকারেন্সির সাথে ইন্টাগ্রেটেড। এছাড়া এখানে আরও এক্সট্রা অনেক ইউনিক ফিচারস আছে, যেগুলো আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন না। আজকে এই স্টিমিট নিয়েই আলোচনা করতে চলেছি। স্টিমিট কি? প্রথমেই বলেছি, স্টিমিট একটি সোশ্যাল নেটওয়ার্ক এবং একইসাথে একটি ব্লগিং প্লাটফর্ম। একেবারে বেসিক লেভেলে এটি Reddit এর মতো আরেকটি সোশ্যাল নেটওয়ার্ক বলে মনে হতে পারে আপনার কাছে। কারন, স্টিমিট এর প্রায় সব ফিচারসই Reddit এর মতো। Reddit এর মতোই আপনি অন্যান্য ইউজারের পোস্ট...

প্লে স্টোরের ১৩ হাজার অ্যাপে মারাত্মক ত্রুটি - পর্ব ১

Image
প্রায় ১৩ হাজার অ্যান্ড্রয়েড অ্যাপে সিক্রেট অ্যাক্সেস কি, মাস্টার পাসওয়ার্ড ও সিক্রেট কমান্ডের অস্তিত্ব খুঁজে পেয়েছেন গবেষকরা। ইউরোপিয়ান এবং যুক্তরাষ্ট্রের গবেষকদের সমন্বয়ে পরিচালিত একটি গবেষণায় বিষয়টি উঠে এসেছে। গবেষণা পরিচালনা করার জন্য ইনপুটস্কোপ নামে একটি টুল নির্মাণ করা হয়, যা অ্যাপের মধ্যে থাকা অসঙ্গতিগুলো বের করে আনতে পারে। এই প্রক্রিয়ায় দেড় লাখ অ্যাপকে পরীক্ষা করে দেখা হয়। তিনটি উৎস থেকে এই বিশাল নমুনা সংগ্রহ করা হয়।... পর্ব ২

প্লে স্টোরের ১৩ হাজার অ্যাপে মারাত্মক ত্রুটি - পর্ব ২

Image
পর্ব ২ : প্লেস্টোর থেকে বেশি ইন্সটল হওয়া এক লাখ অ্যাপ নেওয়া হয়। থার্ড পার্টি উৎস থেকে নেওয়া হয় ২০ হাজার অ্যাপ এবং স্যমসাং ফোনের সঙ্গে ইন্সটল হয়ে আসে এমন অ্যাপ নেওয়া হয় ৩০ হাজার। দেড় লাখ অ্যাপের নমুনা থেকে ১২ হাজার ৭০৬টি ত্রুটিপূর্ণ অ্যাপ পাওয়া যায়। যেগুলোর মধ্যে সিক্রেট অ্যাকসেস কি’র উপস্থিতি পাওয়া গেছে সাত হাজার ৫৮৪টি অ্যাপে । সিক্রেট প্রিভিলেজ কমান্ড পাওয়া গেছে ছয় হাজার ১৩টি অ্যাপে এবং মাস্টার পাসওয়ার্ডের উপস্থিতি পাওয়া গেছে ৫০১টি অ্যাপে। এসবের মধ্যে এমন কিছু ত্রুটি রয়েছে যেগুলােকে কাজে লাগিয়ে হ্যাকাররা মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। গবেষকদের ধারনা এমন ত্রুটিগুলোর সবগুলো ইচ্ছাকৃত নয়। এর মধ্যে কিছু আছে ভুলবশত ত্রুটি, কিছু আছে ব্যবহারকারীদের জন্য ইস্টার এগ হিসেবে রাখা। গবেষকরা কোনও নির্দিষ্ট অ্যাপের নাম না উল্লেখ করে জানান যে, এক কোটিবার ইন্সটল হওয়া একটি রিমোট কন্ট্রোল অ্যাপে একটি মাস্টার পাসওয়ার্ড আছে যা ব্যবহার করে দূর থেকে ফোনকে আনলক করা যায়। ৫০ লাখ বার ডাউনলোড হয়েছে এমন একটি স্ক্রিন লক অ্যাপ ও একটি লাইভ স্ট্রিম অ্যাপেও ত্রুটির উপস্থিতি পাওয়া গেছে। ১০ লাখ বার ড...

প্রতিনিয়ত বিপুল পরিমান ভাইরাস আকাশ থেকে পতিত হচ্ছে আমাদের শরীরে‌

Image
যদি পানিতে ভাইরাস থেকে থাকে, মাটিতে ভাইরাস থেকে থাকে তাহলে আকাশে ভাইরাস থাকতে এমনটি আশা করাই যেতে পারে। এবং বিজ্ঞানীরাও ঠিক এমনটিই আঁচ করেছেন। তাঁরা দেখতে পেয়েছেন বায়ুমন্ডলের একবারে নিচের স্তরের উপরে প্রতিদিন শতশত মিলিয়ন ভাইরাস এসে জড়ো হচ্ছে। এই ঘটনা থেকে একটি কৌতুহলোদ্দীপক বিষয়ের উত্তর পাওয়া যায়। কোন একজায়গায় ভাইরাসের প্রাদুর্ভাব হলে কেমন করে তা অতিদ্রুত বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এই ঘটনার মাধ্যমে তার ব্যাখ্যা পাওয়া যায়।... [বিজ্ঞপ্তি : আমাদের এইরকম আরো প্রতিবেদন করায় আগ্রহী করতে দয়া করে এখানে ক্লিক করুন ধন্যবাদ ।] ...যাবতীয় জীবাণুর মধ্যে ভাইরাসই পরিমাণের দিক দিয়ে সবচেয়ে বিস্তৃত। কেবলমাত্র সমুদ্রের পানিতেই এদের পরিমান ১০^৩০ (একের পর ত্রিশটি শূন্য)। সেই সাথে আমরা এও জানি ভাইরাস বাতাসে ভেসে বেড়াতে পারে- যা ভাইরাসের ছড়িয়ে পড়ার জন্য অন্যতম মাধ্যম। ইতিপূর্বে জানা গিয়েছিলো বৃষ্টিপাতের মাধ্যমে প্রতি বর্গমিটার ভুমিতে প্রতিবছর প্রায় এক ট্রিলিয়ন ভাইরাস এসে পৌঁছায়। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার ভাইরাস বিশেষজ্ঞ কার্টিস সাটল বলেন, “প্রতিদিন প্রতি বর্গমিটারে ৮০০ মিলিয়নের বে...

আইনস্টাইনের চাঁদ আর চতুর কণাদের কাণ্ড

Image
কোয়ন্টাম মেকানিকস প্রতিষ্ঠিত হওয়ার পর আইনস্টাইন বেজায় চটেছিলেন এর পেছনের কারিগরদের ওপর। বিশেষ করে নিলস বোর তার তাঁর শিষ্যদের ওপর। কারণ, কোয়ান্টাম বলবিদ্যার অদ্ভুত আইন। সেসব আইন মানতে পারেননি আইন মানতে পারেন নি। তাই একের পর এক কোয়ান্টাম বলবিদ্যা গবেষকদের ওপর কথার কামান দাগেন। এরই জেরে একদিন রেগেমেগে বলেছিলেন, ‘যখন আমরা তাকিয়ে থাকি না, তখন আকাশে কি চাঁদটাও থাকে না?’ কেন বলেছিলেন আইনস্টান এমন উদ্ভট কথা? আসলে তিনি কোয়ান্টাম বলবিদ্যার অনিশ্চয়তার তত্ত্বকেই আঘাত করতে চেয়েছিলেন। অথচ কোয়ান্টাম তত্ত্ব তাঁর হাতেই প্রতিষ্ঠিত হয়েছিল। বিংশ শতাব্দীর শুরুতেই জার্মান বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্বের জন্ম দেন। কিন্তু সেটা পদার্থবিজ্ঞানে প্রতিষ্ঠা পায়নি। আইনস্টাইন সেটাকে নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠিত করেন ১৯০৫ সালে। তারপর থেকেই কোয়ান্টাম তত্ত্বে এসেছে অবিশ্বাস্য গতি। নীলস বোর, উইলিয়াম সোমারফেল্ড, ম্যাক্স বর্ন, লুই দ্য ব্রগলি, সত্যেন বোসদের হাত ধরে অনন্য উচ্চতায় পৌঁছে যায় কোয়ান্টাম তত্ত্ব। কিন্তু সত্যিকারের যেটা কোয়ান্টাম বলবিদ্যা সেটা প্রতিষ্ঠিত হয় নীলস বোরের এক ঝাঁক শিষ্য ওয়ার্নার হাইজেনবার...

প্রথমবারের মতো পুরুষের জন্মনিয়ন্ত্রন বড়ির সফল প্রয়োগ

Image
কয়েকবছর ধরেই বিজ্ঞানীরা নারীর পরিবর্তের পুরুষের শরীরে প্রয়োগযোগ্য, নিরাপদ ও কার্যকর গর্ভনিরোধক তৈরির চেষ্টা করে যাচ্ছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের গবেষকগণ এধরনের একটি ওষুধের সফল প্রয়োগের ঘোষনা দেন। ১১-বেটা-এমএনটিডিসি নামের এই ওষুধটি ৪০ জন পুরুষের উপর প্রয়োগ করে এর কার্যকারীতা নিশ্চিত করা হয়েছে। ১১-বেটা-এমএনটিডিসি টেস্টোস্টেরন হরমোনকে রূপান্তরের মাধ্যমে তৈরি করা হয়েছে। লস এঞ্জেলেস বায়োমেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের পুরুষ প্রজননতন্ত্র বিশেষজ্ঞ ক্রিস্টিনা ওয়াং এই প্রসঙ্গে বলেন, “আমাদের গবেষণার ফলাফল হতে দেখা যায় এই ওষুধটি যৌন উদ্দীপনা ধরে রেখে পুরুষের শুক্রাণুর উৎপাদন হ্রাস করবে।” ওয়াং এবং তাঁর দল পরীক্ষাটির জন্য ৪০ জন স্বাস্থ্যবান পুরুষকে বেছে নেন। ২৮ দিন যাবৎ এদের মধ্য হতে ৩০ জন্য ১১-বেটা-এমএনটিডিসি ওষুধটি হালকা কিংবা গাঢ় মাত্রায় সেবন করেন। আর বাকী দশজনকে দেওয়া হয় কেবল প্লাসিবো (প্লাসিবো দেখতে ওষুধের মতো কিন্তু এতে ওষুধের কার্যকর উপাদান থাকে না)। দলের অপর একজন সদস্য গ্রন্থিতন্ত্রবিদ স্টেফানি পেইজ ব্যাখ্যা করেন, “এই ওষুধ প্রয়োগে শুক্রাশয়ে টেস্টোস্টেরন তৈরি হয় না এবং শরীরের অন্য সর...
তিন অক্ষরে নাম, কাঁচায় পাকায় খায় প্রথম অক্ষর বাদ দিলে প্রাণটা চলে যায়, শেষ অক্ষর বাদ দিলে মিষ্টি সে ফল ঝটপট এখন আমায় নামটা খুলে বলুন । উত্তর : আমড়া