Posts

Showing posts from April, 2020

Steemit থেকে আয় ।

Image
বছরের শুরুর দিক থেকেই Steemit নামক সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট রাইটার এবং সাধারন ইন্টারনেট ইউজারদের মধ্যেও কিছুটা হাইপ তৈরি হয়েছে। স্টিমিট (Steemit) মুলত একটি সোশ্যাল মিডিয়া, যেটিকে বলা হয় ডিসেন্ট্রালাইজড সোশ্যাল মিডিয়া এবং একই সাথে একটি বড় ব্লগিং প্লাটফর্ম। স্টিমিট এর বর্তমানে প্রায় ১ মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইউজার আছে এবং এটি পৃথিবীর সবথেকে বেশি ভিজিট করা ওয়েবসাইটগুলোর মধ্যে একটি। কিন্তু এই স্টিমিট অন্যান্য যেকোনো সোশ্যাল মিডিয়া এবং ব্লগিং প্লাটফর্মের থেকে অনেকটা আলাদা। এই সম্পূর্ণ সোশ্যাল মিডিয়াটি স্টিম ক্রিপ্টোকারেন্সির সাথে ইন্টাগ্রেটেড। এছাড়া এখানে আরও এক্সট্রা অনেক ইউনিক ফিচারস আছে, যেগুলো আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন না। আজকে এই স্টিমিট নিয়েই আলোচনা করতে চলেছি। স্টিমিট কি? প্রথমেই বলেছি, স্টিমিট একটি সোশ্যাল নেটওয়ার্ক এবং একইসাথে একটি ব্লগিং প্লাটফর্ম। একেবারে বেসিক লেভেলে এটি Reddit এর মতো আরেকটি সোশ্যাল নেটওয়ার্ক বলে মনে হতে পারে আপনার কাছে। কারন, স্টিমিট এর প্রায় সব ফিচারসই Reddit এর মতো। Reddit এর মতোই আপনি অন্যান্য ইউজারের পোস্ট...

প্লে স্টোরের ১৩ হাজার অ্যাপে মারাত্মক ত্রুটি - পর্ব ১

Image
প্রায় ১৩ হাজার অ্যান্ড্রয়েড অ্যাপে সিক্রেট অ্যাক্সেস কি, মাস্টার পাসওয়ার্ড ও সিক্রেট কমান্ডের অস্তিত্ব খুঁজে পেয়েছেন গবেষকরা। ইউরোপিয়ান এবং যুক্তরাষ্ট্রের গবেষকদের সমন্বয়ে পরিচালিত একটি গবেষণায় বিষয়টি উঠে এসেছে। গবেষণা পরিচালনা করার জন্য ইনপুটস্কোপ নামে একটি টুল নির্মাণ করা হয়, যা অ্যাপের মধ্যে থাকা অসঙ্গতিগুলো বের করে আনতে পারে। এই প্রক্রিয়ায় দেড় লাখ অ্যাপকে পরীক্ষা করে দেখা হয়। তিনটি উৎস থেকে এই বিশাল নমুনা সংগ্রহ করা হয়।... পর্ব ২

প্লে স্টোরের ১৩ হাজার অ্যাপে মারাত্মক ত্রুটি - পর্ব ২

Image
পর্ব ২ : প্লেস্টোর থেকে বেশি ইন্সটল হওয়া এক লাখ অ্যাপ নেওয়া হয়। থার্ড পার্টি উৎস থেকে নেওয়া হয় ২০ হাজার অ্যাপ এবং স্যমসাং ফোনের সঙ্গে ইন্সটল হয়ে আসে এমন অ্যাপ নেওয়া হয় ৩০ হাজার। দেড় লাখ অ্যাপের নমুনা থেকে ১২ হাজার ৭০৬টি ত্রুটিপূর্ণ অ্যাপ পাওয়া যায়। যেগুলোর মধ্যে সিক্রেট অ্যাকসেস কি’র উপস্থিতি পাওয়া গেছে সাত হাজার ৫৮৪টি অ্যাপে । সিক্রেট প্রিভিলেজ কমান্ড পাওয়া গেছে ছয় হাজার ১৩টি অ্যাপে এবং মাস্টার পাসওয়ার্ডের উপস্থিতি পাওয়া গেছে ৫০১টি অ্যাপে। এসবের মধ্যে এমন কিছু ত্রুটি রয়েছে যেগুলােকে কাজে লাগিয়ে হ্যাকাররা মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। গবেষকদের ধারনা এমন ত্রুটিগুলোর সবগুলো ইচ্ছাকৃত নয়। এর মধ্যে কিছু আছে ভুলবশত ত্রুটি, কিছু আছে ব্যবহারকারীদের জন্য ইস্টার এগ হিসেবে রাখা। গবেষকরা কোনও নির্দিষ্ট অ্যাপের নাম না উল্লেখ করে জানান যে, এক কোটিবার ইন্সটল হওয়া একটি রিমোট কন্ট্রোল অ্যাপে একটি মাস্টার পাসওয়ার্ড আছে যা ব্যবহার করে দূর থেকে ফোনকে আনলক করা যায়। ৫০ লাখ বার ডাউনলোড হয়েছে এমন একটি স্ক্রিন লক অ্যাপ ও একটি লাইভ স্ট্রিম অ্যাপেও ত্রুটির উপস্থিতি পাওয়া গেছে। ১০ লাখ বার ড...