প্রতিনিয়ত বিপুল পরিমান ভাইরাস আকাশ থেকে পতিত হচ্ছে আমাদের শরীরে
যদি পানিতে ভাইরাস থেকে থাকে, মাটিতে ভাইরাস থেকে থাকে তাহলে আকাশে ভাইরাস থাকতে এমনটি আশা করাই যেতে পারে। এবং বিজ্ঞানীরাও ঠিক এমনটিই আঁচ করেছেন। তাঁরা দেখতে পেয়েছেন বায়ুমন্ডলের একবারে নিচের স্তরের উপরে প্রতিদিন শতশত মিলিয়ন ভাইরাস এসে জড়ো হচ্ছে। এই ঘটনা থেকে একটি কৌতুহলোদ্দীপক বিষয়ের উত্তর পাওয়া যায়। কোন একজায়গায় ভাইরাসের প্রাদুর্ভাব হলে কেমন করে তা অতিদ্রুত বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এই ঘটনার মাধ্যমে তার ব্যাখ্যা পাওয়া যায়।... [বিজ্ঞপ্তি : আমাদের এইরকম আরো প্রতিবেদন করায় আগ্রহী করতে দয়া করে এখানে ক্লিক করুন ধন্যবাদ ।] ...যাবতীয় জীবাণুর মধ্যে ভাইরাসই পরিমাণের দিক দিয়ে সবচেয়ে বিস্তৃত। কেবলমাত্র সমুদ্রের পানিতেই এদের পরিমান ১০^৩০ (একের পর ত্রিশটি শূন্য)। সেই সাথে আমরা এও জানি ভাইরাস বাতাসে ভেসে বেড়াতে পারে- যা ভাইরাসের ছড়িয়ে পড়ার জন্য অন্যতম মাধ্যম। ইতিপূর্বে জানা গিয়েছিলো বৃষ্টিপাতের মাধ্যমে প্রতি বর্গমিটার ভুমিতে প্রতিবছর প্রায় এক ট্রিলিয়ন ভাইরাস এসে পৌঁছায়। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার ভাইরাস বিশেষজ্ঞ কার্টিস সাটল বলেন, “প্রতিদিন প্রতি বর্গমিটারে ৮০০ মিলিয়নের বে...