Click here
Steemit থেকে আয় ।
বছরের শুরুর দিক থেকেই Steemit নামক সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট রাইটার এবং সাধারন ইন্টারনেট ইউজারদের মধ্যেও কিছুটা হাইপ তৈরি হয়েছে। স্টিমিট (Steemit) মুলত একটি সোশ্যাল মিডিয়া, যেটিকে বলা হয় ডিসেন্ট্রালাইজড সোশ্যাল মিডিয়া এবং একই সাথে একটি বড় ব্লগিং প্লাটফর্ম। স্টিমিট এর বর্তমানে প্রায় ১ মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইউজার আছে এবং এটি পৃথিবীর সবথেকে বেশি ভিজিট করা ওয়েবসাইটগুলোর মধ্যে একটি। কিন্তু এই স্টিমিট অন্যান্য যেকোনো সোশ্যাল মিডিয়া এবং ব্লগিং প্লাটফর্মের থেকে অনেকটা আলাদা। এই সম্পূর্ণ সোশ্যাল মিডিয়াটি স্টিম ক্রিপ্টোকারেন্সির সাথে ইন্টাগ্রেটেড। এছাড়া এখানে আরও এক্সট্রা অনেক ইউনিক ফিচারস আছে, যেগুলো আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন না। আজকে এই স্টিমিট নিয়েই আলোচনা করতে চলেছি। স্টিমিট কি? প্রথমেই বলেছি, স্টিমিট একটি সোশ্যাল নেটওয়ার্ক এবং একইসাথে একটি ব্লগিং প্লাটফর্ম। একেবারে বেসিক লেভেলে এটি Reddit এর মতো আরেকটি সোশ্যাল নেটওয়ার্ক বলে মনে হতে পারে আপনার কাছে। কারন, স্টিমিট এর প্রায় সব ফিচারসই Reddit এর মতো। Reddit এর মতোই আপনি অন্যান্য ইউজারের পোস্ট...
Comments
Post a Comment